সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

আরটিভি অনলাইন

রোববার, ১৪ মে ২০১৭ , ০৯:১২ এএম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় একই পরিবার ৩ জনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।  

নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী। তিনি গেলো এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরবে আসেন।

শনিবার হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাবার পথে শনিবার ভোর ৫ টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনাস্থলেই মারা যায়।

আহত আব্দুল আজিজের স্ত্রী এবং শাশুড়ি মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

হারেল বাতেনের ব্যবসায়ী ইসরাফিল চৌধুরী কিরণ জানান, নিহতদের মরদেহ ওরতায়য়া হাসপাতালের হিমাগারে রয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গাড়ির ড্রাইভার মাসুদের বাড়ি দিনাজপুর।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission